রাশিয়া এবং রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনীয় বাহিনীর ব্যাপক ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে। রাশিয়ার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, এই হামলার প্রভাবে দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি বড় তেল সংরক্ষণাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, গত এক রাতে তারা আকাশপথে আসা ২৬৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে এই ব্যাপক প্রতিরোধ সত্ত্বেও বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়েছেন, সেখানে হামলায় এক শিশুসহ দুইজন প্রাণ হারিয়েছেন। এছাড়া সীমান্তবর্তী ব্রিয়ানস্ক ও বেলগোরোদ অঞ্চলেও প্রাণহানির ঘটনা ঘটেছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ এই অভিযানের বিষয়ে জানিয়েছে, রাশিয়ার সামরিক সক্ষমতা ও জ্বালানি অবকাঠামো দুর্বল করাই তাদের মূল লক্ষ্য। এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার ক্রাই এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে পোলতাভস্কায়া তেল ডিপোতে আগুন ধরে যায়। অন্যদিকে, ইউক্রেনের ভেতরেও রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একজন রেলকর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে সাম্প্রতিক সময়ে ড্রোন হামলার মাত্রা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
রিপোর্টারের নাম 

























