ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলায় দ্রুত উদ্ধারকারী দল ও জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তার মাধ্যমে এই ঘোষণা দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশনায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।
মার্কো রুবিও তার বার্তায় উল্লেখ করেন, দুর্যোগ পরবর্তী এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। অনুসন্ধান ও উদ্ধারকারী দলের পাশাপাশি দেশটিতে প্রয়োজনীয় ওষুধ এবং ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে। প্রাকৃতিক এই বিপর্যয়ে যারা প্রাণ হারিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে মার্কিন প্রশাসন।
ভেনেজুয়েলায় ভূমিকম্পের ভয়াবহতা বিবেচনায় নিয়ে উদ্ধারকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই সাহসী উদ্ধারকর্মীদের প্রচেষ্টার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ভেনেজুয়েলা দ্রুত এই বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হবে।
রিপোর্টারের নাম 






















