দক্ষিণ লেবাননের সির এল ঘারবিয়ে গ্রামে একটি তিনতলা ভবনে ইসরাইলি হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে বলে জানা গেছে।
লেবাননের সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, স্থানীয় সিভিল ডিফেন্স এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে নিহতদের দেহ উদ্ধার এবং আহতদের চিকিৎসার কাজে নিয়োজিত আছেন।
রিপোর্টারের নাম 




















