ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রামুতে এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ

কক্সবাজারের রামুতে ওয়ানখাইন রাখাইন (৩০) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণী আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’-এ কর্মরত ছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাই টুপি এলাকায় তার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ওয়ানখাইন রাখাইনকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পার্বত্য চট্টগ্রামে অভিন্ন কর ব্যবস্থা চালুর দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের

রামুতে এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ

আপডেট সময় : ০৭:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬