ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিশ্বকাপে নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও তুরস্ক

বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও তুরস্ক। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে। নকআউট পর্বের সমীকরণ আগেভাগেই নির্ধারিত হয়ে যাওয়ায় এই ম্যাচটি দুই দলের জন্যই অনেকটা আনুষ্ঠানিকতার লড়াইয়ে পরিণত হয়েছে।

প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতোমধ্যে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে যুক্তরাষ্ট্র। তাদের লক্ষ্য এখন জয়ের ধারা বজায় রেখে নকআউট পর্বে আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামা। অন্যদিকে, টানা দুই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তুরস্কের। ২০০২ বিশ্বকাপের তৃতীয় স্থান অধিকারী দলটি এবার গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ায় তাদের সামনে এখন কেবল সম্মানজনক বিদায়ের সুযোগ।

পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত দুই দলের পাঁচটি লড়াইয়ে উভয় দলই দুটি করে জয় পেয়েছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে। যুক্তরাষ্ট্রের কোচ মরিসিউ পচেত্তিনো গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের আগে খেলোয়াড়দের ঝালিয়ে নিতে এই ম্যাচটিকে কাজে লাগাতে চান। অন্যদিকে, নতুন প্রজন্মের তুর্কি দলটি জয় দিয়ে আসর শেষ করতে মরিয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলার ভূমিকম্পে জরুরি সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ঘোষণা

বিশ্বকাপে নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও তুরস্ক

আপডেট সময় : ০৭:০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬