ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যার বিচার দাবিতে উত্তাল সাঘাটা

গাইবান্ধার সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার মূল আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে নিহতের পরিবার, আত্মীয়স্বজন এবং জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২১ জুন বোনারপাড়া এলাকায় সাইফুল্লাহর ওপর নৃশংস হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে এবং পলাতক আসামিদের অবিলম্বে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। নিহতের বড় ভাই ফারুক আজম বলেন, প্রকাশ্যে এই হত্যাকাণ্ড ঘটলেও প্রধান আসামিদের এখনো গ্রেপ্তার না করা হতাশাজনক।

উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে সাঘাটা থানায় মামলা করেছেন। পুলিশ এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার পর অভিযুক্ত এক যুবদল নেতাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে তীব্র দাবদাহের কবলে পড়ে নদীতে ডুবে তরুণ ফুটবলারের মৃত্যু

গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যার বিচার দাবিতে উত্তাল সাঘাটা

আপডেট সময় : ০৭:০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬