ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলে প্রায় দুই হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৭ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া নয়জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও ৪২ জন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন এবং ৭০ জনের আঘাত গুরুতর নয়।
রিপোর্টারের নাম 




















