সমুদ্রে আটকে থাকা রাশিয়ার তেল কেনার জন্য নিষেধাজ্ঞা থেকে ভারতকে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। মার্কিন ট্রেজারি বিভাগ এ ঘোষণা দিয়েছে। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ৩০ দিনের জন্য এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানান, বিশ্ববাজারে তেল সরবরাহ সচল রাখতে এবং বিশ্বব্যাপী জ্বালানি খাতে চাপ সৃষ্টি করতে ইরানের চেষ্টাকে রুখে দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 



















