ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

১৭ বছরের বঞ্চনার অবসান: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল ও রেল সংযোগের অনুমোদন

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্মস্থান হওয়ায় বিগত ১৭ বছর ধরে পিরোজপুর নানা ক্ষেত্রে বঞ্চিত ছিল বলে দাবি করেছেন তার ছেলে ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) মাসুদ সাঈদী। তবে সম্প্রতি পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা এবং ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের সিদ্ধান্ত হওয়ায় দীর্ঘদিনের বঞ্চনার অবসান হয়েছে বলে তিনি জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে মাসুদ সাঈদী পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলে শিল্প কল-কারখানা স্থাপনের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করে রাজধানীসহ সারা দেশের সঙ্গে পিরোজপুরের যোগাযোগ ব্যবস্থা দ্রুত ও সহজ করার অঙ্গীকার করেছিলেন। নির্বাচিত হওয়ার আগে থেকেই তিনি মাঠে-ময়দানে, সভা-সমাবেশে এসব দাবি নিয়ে সোচ্চার ছিলেন এবং সরকারের বিভিন্ন দপ্তরে এ বিষয়ে কথা বলেছেন। এমনকি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গেও সাক্ষাৎ করে তিনি পিরোজপুরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণার দাবি জানিয়েছিলেন।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ প্রদানের মাধ্যমে তিনি পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা ও ঢাকা থেকে রেল লাইন পিরোজপুর পর্যন্ত সম্প্রসারণের দাবি দুটি উত্থাপন করে আবারও আলোচনায় আনেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেও তিনি এ দাবি জানান। জনগণের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণার বিষয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করেন। অবশেষে পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণার বিষয়টি গত ১৪ জুন সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত একনেকের সভায় উপস্থাপিত হয় এবং তা অনুমোদন করা হয়। এরপর গত ১৬ জুন সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী শেখ রবিউল আলম প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকার সঙ্গে পিরোজপুরে রেল যোগাযোগ স্থাপনের বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, বিগত ১৭ বছর দক্ষিণাঞ্চলের অন্যতম অবহেলিত জেলা ছিল পিরোজপুর। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্মস্থান হওয়ায় নানা ক্ষেত্রে এ জেলাকে বঞ্চনার শিকার হতে হয়েছে। বিশেষ করে তার নির্বাচনি এলাকা সদর, নাজিরপুর ও জিয়ানগরকে উন্নয়নের সকল স্তর থেকেই বঞ্চিত করা হয়েছে। পিরোজপুরে বিভিন্ন দপ্তরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা লুটপাট হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। শুধুমাত্র স্থানীয় সরকারের এলজিইডি বিভাগ থেকে কোনো কাজ না করেই ৬ হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামাজিক দায়বদ্ধতা: দেশজুড়ে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প ও সার্বক্ষণিক হটলাইন

১৭ বছরের বঞ্চনার অবসান: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল ও রেল সংযোগের অনুমোদন

আপডেট সময় : ১০:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬