ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলে সহায়তার হাত বাড়ালো যুক্তরাষ্ট্র

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলার উত্তর উপকূলে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। তিনি তার সরকারের সকল সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ট্রাম্প উল্লেখ করেন, ‘আমরা আমাদের নতুন এবং মহান বন্ধুদের পাশে থাকব।’ তিনি আরো বলেন, ‘প্রাথমিক প্রতিবেদনগুলো মোটেও ভালো নয়!!!’

মার্কিন পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি জেরেমি লেউইন জানিয়েছেন, জরুরি সহায়তা পৌঁছে দিতে এবং সমন্বয় সাধনের জন্য একটি বিশেষ দুর্যোগ সহায়তা দল ও টাস্কফোর্স প্রস্তুত করা হয়েছে। তিনি আরও বলেন, এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম দিনগুলোতে যুক্তরাষ্ট্র ‘অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা ও মানবিক সামগ্রী এবং অন্যান্য সরঞ্জাম’ পাঠাবে।

উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্দাউ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার জনগণের পাশে থাকার এবং সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ‘এই কঠিন মুহূর্তে ঈশ্বর আমাদের ভেনেজুয়েলার ভাই-বোনদের পাশে থাকুন।’

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। দ্বিতীয় ঝাঁকুনিটির উৎপত্তিস্থল ছিল ইউমারে থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে ট্রুহিলো, কারাবাও, মিরান্ডা এবং লা গুয়াইরা রাজ্যসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার সময়সূচি এগিয়ে আসায় বিপাকে পরীক্ষার্থীরা, সিলেবাস নিয়ে দুশ্চিন্তা

ভেনেজুয়েলার ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলে সহায়তার হাত বাড়ালো যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১১:১৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬