ইরান ইস্যুতে প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় ইউরোপীয় মিত্র দেশগুলোর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে তিনি জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি ও স্পেনের মতো দেশগুলোর ভূমিকার কড়া সমালোচনা করেন। ট্রাম্পের মতে, সংকটের সময়ে এই দেশগুলো ওয়াশিংটনকে জোরালো সমর্থন দিতে ব্যর্থ হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক বা রাজনৈতিক পদক্ষেপে যুক্তরাষ্ট্রের অন্য কারো সাহায্যের প্রয়োজন নেই। তবে দীর্ঘদিনের মিত্র হিসেবে ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে যে ধরনের সংহতি আশা করা হয়েছিল, তা না পাওয়ায় তিনি হতাশ। ট্রাম্পের এই মন্তব্য ট্রান্স-আটলান্টিক সম্পর্কের ক্ষেত্রে নতুন করে টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় এবং সামরিক সহযোগিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি সংঘাতের আবহে মিত্রদের এমন নিষ্ক্রিয়তাকে কেন্দ্র করে তার এই কড়া সমালোচনা বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 

























