ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

গুজব ও অপপ্রচার রোধে সাইবার আইনে ব্যবস্থা: সংসদে মন্ত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সাইবার সুরক্ষা আইনে সুনির্দিষ্ট বিধান অন্তর্ভুক্তির বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সামাজিক মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো প্রতিরোধে সরকার ইতোমধ্যে বিভিন্ন আইনগত, প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করেছে।

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ফেসবুক, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। এর মাধ্যমে ক্ষতিকর, ভুয়া এবং গুজব সৃষ্টিকারী বিষয়বস্তু দ্রুত অপসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করে ভুয়া আইডি শনাক্তকরণ, সাইবার অপরাধ তদন্ত এবং অপপ্রচারকারীদের চিহ্নিত করার কার্যক্রম জোরদার করা হচ্ছে।

ফকির মাহবুব আনাম আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সরকার আইনগত কাঠামোর উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর সাথে সহযোগিতা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে।

যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রছুলের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বিটিআরসি কর্তৃক সাইবার সুরক্ষা আইন অনুযায়ী জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বা আইন প্রয়োগকারী সংস্থা বা গোয়েন্দা সংস্থার অনুরোধের প্রেক্ষিতে আপত্তিকর তথ্য-উপাত্ত বা সাইট অপসারণ বা ব্লক করার জন্য সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠান বা অপারেটরদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। তবে এ ধরনের কার্যক্রমের জন্য বিটিআরসি’র নিজস্ব কোনো প্রযুক্তিগত যন্ত্রপাতি নেই। মোবাইল ব্যাংকিং প্রতারণা বন্ধে বিটিআরসি এবং বাংলাদেশ ব্যাংক মোবাইল ফাইন্যানসিয়াল সার্ভিস ব্যবহারকারীদের নিবন্ধনের সঠিকতা যাচাই ও নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি কেনার কার্যক্রম শুরু করেছে। এছাড়াও মোবাইল সিম নিবন্ধন প্রক্রিয়াকে আরও সুরক্ষিত করার লক্ষ্যে ফেশিয়াল রিকগনিশনভিত্তিক যাচাইকরণ পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করার কার্যক্রম ইতোমধ্যে শুরু করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামাজিক দায়বদ্ধতা: দেশজুড়ে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প ও সার্বক্ষণিক হটলাইন

গুজব ও অপপ্রচার রোধে সাইবার আইনে ব্যবস্থা: সংসদে মন্ত্রী

আপডেট সময় : ১১:৩৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬