ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

সংসদে কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক

জাতীয় সংসদে পবিত্র কোরআনের একটি আয়াতের রাজনৈতিক ব্যাখ্যা দেওয়াকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়েছে। বুধবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা চলাকালে সরকারি দলের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সূরা ইব্রাহিমের একটি আয়াত পাঠ করে সরকারের উন্নয়ন ও কৃতজ্ঞতা প্রকাশের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সরকারি দলের এই সংসদ সদস্যের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলের সদস্যরা। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, কোরআন বা হাদিসের বাণী কোনোভাবেই ঠাট্টা-বিদ্রূপ বা রাজনৈতিক অপব্যাখ্যার বিষয় নয়। তিনি এটিকে পবিত্র গ্রন্থের আয়াতের ভুল ব্যাখ্যা হিসেবে অভিহিত করেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বক্তব্য পরিহারের আহ্বান জানান।

উদ্ভূত পরিস্থিতিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদকে আশ্বস্ত করেন যে, সংসদীয় কার্যবিবরণী পরীক্ষা করে যদি কোনো অবমাননাকর বা বিতর্কিত বক্তব্য পাওয়া যায়, তবে বিধি অনুযায়ী তা এক্সপাঞ্জ (কার্যবিবরণী থেকে বাদ) করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ব্যাংকিং খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলারের অনুমোদন

সংসদে কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক

আপডেট সময় : ০৯:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬