প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে বিস্তারিত জানাতে আজ বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় বেলা ১১টা) বেইজিংয়ের সেন্ট্রাল এলাকার দিয়াওতাই হোটেলের ফাং ফি হলে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বক্তব্য আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে প্রধানমন্ত্রী তার রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে চীনে অবস্থান করছেন।
রিপোর্টারের নাম 























