ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

সঞ্চয়পত্র বিক্রিতে গ্রাহককে নিরুৎসাহিত করা যাবে না: ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের কড়া নির্দেশ

সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে গ্রাহকদের কোনোভাবেই নিরুৎসাহিত না করতে দেশের সকল তফসিলি ব্যাংককে কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে তালিকাভুক্ত ব্যাংক শাখাগুলোতে সঞ্চয়পত্র বিক্রির কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, কিছু ব্যাংক সঞ্চয়পত্র বিক্রির জন্য তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও গ্রাহকদের বিনিয়োগে নিরুৎসাহিত করছে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়, সঞ্চয়পত্র আইন অনুযায়ী সরকার মনোনীত ব্যাংকগুলো ইস্যু অফিস হিসেবে বিনিয়োগকারীদের কাছে সঞ্চয়পত্র বিক্রির দায়িত্ব পালন করতে বাধ্য। এটি তাদের নিয়মিত সেবারই একটি অংশ। তাই ব্যাংকগুলোকে তাদের শাখায় অভিযোগ গ্রহণের পদ্ধতি দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে এবং প্রাপ্ত যেকোনো অভিযোগ দ্রুততার সাথে সমাধান করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্র যেন রাষ্ট্রবিরোধী বা দলীয় মুখপাত্র না হয়: মাহমুদুর রহমান

সঞ্চয়পত্র বিক্রিতে গ্রাহককে নিরুৎসাহিত করা যাবে না: ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের কড়া নির্দেশ

আপডেট সময় : ০৭:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬