ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্প ব্রাজিলের কিছু অংশেও অনুভূত হয়েছে। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে এখন পর্যন্ত হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভেনেজুয়েলার সঙ্গে ব্রাজিলের ২ হাজার ১০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি সীমান্ত রয়েছে।
ভেনেজুয়েলায় বুধবার এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পর থেকে দেশটিতে ২০টিরও বেশি আফটারশক (পরবর্তী কম্পন) অনুভূত হয়েছে। ইউএসজিএসের তথ্যমতে, দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে; এতে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৩০ শতাংশ।
ভেনেজুয়েলার সঙ্গে ব্রাজিলের ২ হাজার ১০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি সীমান্ত রয়েছে। ভেনেজুয়েলায় বুধবার এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পর থেকে দেশটিতে ২০টিরও বেশি আফটারশক (পরবর্তী কম্পন) অনুভূত হয়েছে। ইউএসজিএসের তথ্যমতে, দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে; এতে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৩০ শতাংশ।
রিপোর্টারের নাম 






















