ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

এক দশকে সর্বনিম্ন বৃষ্টিপাত: জুনে স্বাভাবিকের চেয়ে ৪৭ শতাংশ কম

চলতি জুন মাসে গত এক দশকের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত চলতি মাসে স্বাভাবিকের চেয়ে ৪৭ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মাসের বাকি দিনগুলোতেও পর্যাপ্ত বৃষ্টির সম্ভাবনা নেই।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, জুন মাসে দেশে গড়ে ৪৫৯ মিলিমিটার বৃষ্টি হয়, যা বছরের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টির মাস। সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে, ৫২৩ মিলিমিটার। তবে, চলতি বছরে জুলাই মাসেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনার কথা পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আগামী ২৮ জুন থেকে রাজশাহী ও খুলনা বিভাগ বাদে অন্যান্য অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে, তবে সামগ্রিকভাবে এই স্বল্প বৃষ্টিপাত বিগত এক দশকে আর কখনো লক্ষ্য করা যায়নি।

এর আগে আবহাওয়া অধিদপ্তর দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানিয়েছিল, এবারের বর্ষা মৌসুমে অর্থাৎ জুন-জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে এবং একইসাথে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। যদিও এবার মৌসুমের সবচেয়ে উষ্ণতম এপ্রিল-মে মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে, যা কিছুটা স্বস্তি এনেছিল।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, এমন কম বৃষ্টিপাতের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে স্বাভাবিকের চেয়ে ৩৮ শতাংশ, ২০১৬ সালে ৩০ শতাংশ, ২০২৩ সালে ১৬ শতাংশ এবং ২০২৫ সালে ১৯ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। তিনি আরও ব্যাখ্যা করেন, বৃষ্টিপাত কম হলে স্বাভাবিকভাবে তাপমাত্রাও বেশি থাকে। এছাড়া বাতাসের গতিবেগ কমে আর্দ্রতা বেড়ে যাওয়ায় তাপমাত্রার চেয়েও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম অনুভূত হচ্ছে।

এদিকে, আগের দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়ে বুধবার সারাদেশের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা আগের দিন যশোরে ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে এদিন রাজধানীর তাপমাত্রা কিছুটা কমে রেকর্ড করা হয় ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামাজিক দায়বদ্ধতা: দেশজুড়ে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প ও সার্বক্ষণিক হটলাইন

এক দশকে সর্বনিম্ন বৃষ্টিপাত: জুনে স্বাভাবিকের চেয়ে ৪৭ শতাংশ কম

আপডেট সময় : ১০:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬