ইসরায়েলের অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত তেল আবিবে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইরান। শুক্রবার (আজ) ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) এই হামলা পরিচালনা করে। অভিযানে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের এক শক্তিশালী সমন্বয় ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (ইরনা) এক প্রতিবেদনে জানিয়েছে, তেল আবিবের কেন্দ্রস্থল লক্ষ্য করে এই সুপরিকল্পিত হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে এই অভিযানকে ‘ক্ষেপণাস্ত্র ও ড্রোনের একটি সমন্বিত আক্রমণ’ হিসেবে অভিহিত করা হয়।
প্রাথমিক তথ্যানুযায়ী, ইরানের এই অভিযানে ইসরায়েলের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ এলাকাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। একযোগে ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের এই আক্রমণ ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবে এই হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের সঠিক পরিসংখ্যান তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে ইরানের এই সরাসরি আক্রমণ ওই অঞ্চলের ভূ-রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করেছে।
রিপোর্টারের নাম 



















