গত তিন দিনে ইরানের প্রায় ২০০টি সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই বিশেষ অভিযানে ইরানের ৩০টিরও বেশি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, গত ৭২ ঘণ্টা ধরে মার্কিন বোমারু বিমানগুলো ইরানের বিভিন্ন কৌশলগত অবস্থানে বিধ্বংসী হামলা চালায়। কুপারের দাবি অনুযায়ী, এসব হামলায় ইরানের নৌ-শক্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৩০টির বেশি জাহাজ সমুদ্রতলে তলিয়ে গেছে।
অ্যাডমিরাল কুপার আরও উল্লেখ করেন, মার্কিন বাহিনী ইরানের একটি বিশালাকৃতির ড্রোনবাহী জাহাজে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বিমানবাহী রণতরির সমান বিশাল এই জাহাজটিতে হামলার পর বর্তমানে সেটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সামরিক পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রিপোর্টারের নাম 



















