রাজনৈতিক বিশ্লেষক ও জেদাল টেলিভিশনের উপস্থাপক আলি আলিজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তুলনায় ইরানের কাছে অনেক বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো রসদ রয়েছে। পাশাপাশি সময়ও তাদের পক্ষে রয়েছে।
লন্ডন থেকে তিনি বলেন, ‘আপনাকে বিবেচনা করতে হবে পশ্চিমা বিমান প্রতিরক্ষার তুলনায় ইরানের প্রতিরক্ষা কৌশল অনেক কম খরচের। ইরান কম খরচে দেশেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করেছে।’
তিনি বলেন, ‘কাজেই যদি এই যুদ্ধ আরো দীর্ঘায়িত হয়, তাহলে আমার মনে হয় এটি ইরানের পক্ষেই যাবে।’
রিপোর্টারের নাম 





















