ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সামাজিক দায়বদ্ধতা: দেশজুড়ে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প ও সার্বক্ষণিক হটলাইন

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা দেশজুড়ে একযোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। বুধবার দেশের সাত শতাধিক ওয়ালটন প্লাজায় এই কর্মসূচি একযোগে অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের আওতায় ওয়ালটন প্লাজার গ্রাহকদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেছেন।

রাজধানীর মিরপুর মাজার রোড ওয়ালটন প্লাজায় ফিতা কেটে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম। একই সাথে তিনি গ্রাহকদের জন্য ওয়ালটন প্লাজার ‘হ্যাপিনেস অ্যান্ড হেলথ কেয়ার প্রজেক্ট’-এর আওতায় একটি বিশেষ হটলাইন নম্বর (০৯৬০৬-৯৯০০২৯) চালু করেন। এই হটলাইন নম্বরে কল করে গ্রাহকরা ভবিষ্যতেও বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন বলে জানানো হয়।

অনুষ্ঠানে আরও জানানো হয়, মেডিকেল ক্যাম্পের পাশাপাশি বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে একটি রক্তদান কর্মসূচিও পরিচালিত হয়। সংগৃহীত রক্ত থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে।

এস এম মাহবুবুল আলম তার বক্তব্যে বলেন, ওয়ালটন প্লাজা শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সামাজিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। সারাদেশে একযোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প তারই একটি অংশ। ভবিষ্যতেও গ্রাহকদের জন্য এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও যোগ করেন, “আমাদের ‘কিস্তি ক্রেতা সুরক্ষা পলিসি’সহ বিভিন্ন গ্রাহকবান্ধব কর্মসূচির মাধ্যমে সারা বছরই ক্রেতাদের জন্য নানা সুবিধা প্রদান করা হচ্ছে। ওয়ালটন প্লাজা গ্রাহকদের আস্থা ও ভালোবাসার প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায়।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম, হেড অব এইচআর মো. ফয়সাল ওয়াহিদ, চিফ সেলস এক্সিকিউটিভ এম এম নাজমুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন সারাদেশের ওয়ালটন প্লাজার প্রতিনিধিরা এবং চিকিৎসা সেবা গ্রহণকারী সাধারণ মানুষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামাজিক দায়বদ্ধতা: দেশজুড়ে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প ও সার্বক্ষণিক হটলাইন

সামাজিক দায়বদ্ধতা: দেশজুড়ে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প ও সার্বক্ষণিক হটলাইন

আপডেট সময় : ১১:৩৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬