ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিশেষ অভিযানে যাওয়ার পথে মাইক্রোবাস খাদে, আহত ৮ ডিবি পুলিশ সদস্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শেরপুরের শ্রীবরদীতে বিশেষ অভিযানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার একটি দল শেরপুর থেকে শ্রীবরদীতে অভিযানে যাচ্ছিল। ভারেরা বাজার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। মাইক্রোবাসে থাকা আট পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে তারা সবাই শেরপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্য বলে নিশ্চিত করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ভারেরা বাজার এলাকায় সড়কের পাশে ড্রেন নির্মাণকাজের কারণে রাস্তা সরু হয়ে গেছে। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। শেরপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইউনিলিভারের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা প্রশিক্ষণ

বিশেষ অভিযানে যাওয়ার পথে মাইক্রোবাস খাদে, আহত ৮ ডিবি পুলিশ সদস্য

আপডেট সময় : ০৩:৪৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬