ঢাকা ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

লাহোর-করাচির আকাশে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের কারণে আঞ্চলিকভাবে বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এমন অবস্থায় মার্চ মাসের শেষ পর্যন্ত লাহোর ও করাচি অঞ্চলে বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশসীমা আংশিকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ।

আলজাজিরা জানিয়েছে, পাকিস্তানের বিভিন্ন শহর ও মধ্যপ্রাচ্যের গন্তব্যের মধ্যে চলাচলকারী ১৫০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, আজ মঙ্গলবার (৩ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ৩টা (গ্রিনিচ মান সময় ভোর ৪টা থেকে সকাল ১০ টা) পর্যন্ত করাচি ও লাহোর অঞ্চলে ফ্লাইট চলাচলের নির্দিষ্ট রুট সাময়িকভাবে বন্ধ থাকবে।’

পরিচালনাগত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাহোর-করাচির আকাশে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা

আপডেট সময় : ০৯:১৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬