ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইরান-ইসরাইল সংঘাত: তেহরানের কঠোর হুঁশিয়ারি, ‘নরকের দরজা’ খোলার হুমকি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা লাভ করেছে। চতুর্থ দিনে গড়ানো এই সামরিক উত্তেজনার মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) উভয় দেশের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে। আইআরজিসি জানিয়েছে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আরও জোরদার করা হবে।

যুদ্ধ পরিচালনাকারী এই প্রভাবশালী বাহিনী আরও স্পষ্ট করে বলেছে যে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের জন্য “আরও অনেক নরকের দরজা” উন্মুক্ত হতে চলেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, শত্রুদের জন্য সামনে আরও ভয়াবহ এবং লাগাতার শাস্তিমূলক হামলা অপেক্ষা করছে। তিনি জোর দিয়ে বলেন, শত্রুদের একের পর এক শাস্তিমূলক হামলার মুখোমুখি হতে হবে এবং যুক্তরাষ্ট্রের ও ইসরাইলের ওপর মুহূর্তের মধ্যেই নরকের দরজাগুলো আরও বেশি করে খুলে যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনা এআই বিপজ্জনক: মেধা সম্পদ চুরির অভিযোগে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

ইরান-ইসরাইল সংঘাত: তেহরানের কঠোর হুঁশিয়ারি, ‘নরকের দরজা’ খোলার হুমকি

আপডেট সময় : ০৬:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬