ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মরহুম চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দলের ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে রোববার বিকেলে লস অ্যাঞ্জেলসের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী (শিপলু) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং দলের সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রতি বছরের ন্যায় এবারও আয়োজিত এই মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

আলোচনা পর্বে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও জাতীয় ঐক্যের উপর গুরুত্বারোপ করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। তাঁদের দেশপ্রেম, আপসহীন নেতৃত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জীবনব্যাপী সংগ্রামের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। অনুষ্ঠানে ফ্যাসিবাদী শাসনের নির্যাতনে নিহতদের আত্মার মাগফিরাত এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সুস্থতা ও ধৈর্য কামনা করে দোয়া করা হয়।

ইফতার মাহফিলে বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণে বিএনপির নতুন যাত্রা সফল হোক এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যেন গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচারের পথে আরও এগিয়ে যায়, সে জন্য বিশেষ প্রার্থনা করা হয়। দেশ ও জাতির সার্বিক অগ্রগতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের প্রত্যাশা পূরণে তাঁর প্রজ্ঞা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানের সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু তাঁর বক্তব্যে বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও ধর্মীয় কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ইফতার মাহফিলে ক্যালিফোর্নিয়া বিএনপির নেতৃবৃন্দ এবং কমিউনিটির অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

আপডেট সময় : ১১:৫৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬