প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসে মালয়েশিয়া সফর করবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জুন তাঁর সরকারপ্রধান হিসেবে মালয়েশিয়ায় এটি হবে প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মালয়েশিয়া প্রবাসী নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘ্ন ও সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে নেতাকর্মীরা বিভিন্ন পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই অংশ হিসেবে গত রোববার মালয়েশিয়া জাতীয়তাবাদী যুবদল একটি প্রাথমিক প্রস্তুতি সভা করেছে।
অন্যদিকে, ঢাকায়ও এই সফর নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান এবং সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন মিয়াজী অংশ নেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মালয়েশিয়া যুবদলের প্রস্তুতি সভায় সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন, সহসভাপতি শেখ মো. সেলিম, মো. নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান বিন সিরাজ, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল রানা, সহসাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান বাবু, আব্দুল্লাহ নোমান, ইসমাইল আকন্দ, আরিয়ান সিফাতসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















