ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও স্ত্রীসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ভুয়া ও নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ২৩ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

দুদকের প্রধান কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তরা একজন সাধারণ কর্মচারীকে ভুয়া মালিক সাজিয়ে একটি কাগুজে প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরবর্তীতে সেই প্রতিষ্ঠানের নামে ইউসিবি ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে ঋণ গ্রহণ করে তা আত্মসাৎ করা হয়। এই প্রক্রিয়ায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ছাড়াও তার স্ত্রী ও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান রূকমীলা জামান, ব্যাংকের বর্তমান ও সাবেক শীর্ষ কর্মকর্তা, আরামিট পিএলসির বিভিন্ন কর্মকর্তা এবং হুন্ডি চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পৃক্ততা পাওয়া গেছে।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে অবৈধভাবে অর্থ উত্তোলন ও জালিয়াতির আশ্রয় নিয়েছেন। আত্মসাৎ করা এই অর্থ বিভিন্ন স্তরে রূপান্তর এবং পরবর্তীতে বিদেশে পাচার করা হয়েছে বলেও প্রমাণ পেয়েছে দুদক। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এবং ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

তবে তদন্তে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় মামলার অন্যতম আসামি শরীফ জহিরকে এই দায় থেকে অব্যাহতির সুপারিশ করেছে কমিশন। গতকাল সোমবার দুদকের জনসংযোগ বিভাগ থেকে এই চার্জশিট অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। শীঘ্রই এই অভিযোগপত্র আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন: মানবতার বিরুদ্ধে অপরাধ, দায়ীদের বিচারের দাবি ভাসানী জনশক্তি পার্টির

ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও স্ত্রীসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

আপডেট সময় : ০৯:৫২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬