ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ত্রয়োদশ সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম মণি, বরগুনায় উৎসবের আমেজ

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি। সোমবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপন জারির পর থেকেই নূরুল ইসলাম মণির নির্বাচনী এলাকা বরগুনায় আনন্দের জোয়ার বইছে। বিশেষ করে বামনা উপজেলার সাধারণ মানুষ ও তার সমর্থকরা এই সংবাদে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

প্রিয় নেতার এই গুরুত্বপূর্ণ প্রাপ্তিতে সোমবার সন্ধ্যা ৭টায় বামনা শহরে এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেওয়া সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে শহর মুখরিত করে তোলেন। স্থানীয়দের মতে, নূরুল ইসলাম মণিকে চিফ হুইপ মনোনীত করার মধ্য দিয়ে এলাকার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে এবং এর ফলে অত্র অঞ্চলের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গতি আসবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

ত্রয়োদশ সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম মণি, বরগুনায় উৎসবের আমেজ

আপডেট সময় : ১০:২৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬