ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন: মানবতার বিরুদ্ধে অপরাধ, দায়ীদের বিচারের দাবি ভাসানী জনশক্তি পার্টির

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু মন্তব্য করেছেন যে, ইরানের ওপর আমেরিকা ও ইসরাইলের সামরিক আগ্রাসন মানবাধিকারের চরম লঙ্ঘন। তিনি এই আগ্রাসনকে নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষের হত্যাকাণ্ড উল্লেখ করে এটিকে বিশ্ব মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন। অবিলম্বে হামলা বন্ধ এবং দায়ীদের আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিলপরবর্তী প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে শেখ বাবলু এসব কথা বলেন।

ইসরাইল ও আমেরিকার যৌথ আগ্রাসনে ইরানে হামলা এবং এতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অসংখ্য নিরীহ শিশু, নারী ও পুরুষ নিহত হওয়ার অভিযোগ তুলে এর প্রতিবাদে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এর আগে পুরাতন পল্টন চায়ের গলি থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

পার্টির মহাসচিব আবু ইউসুফ সেলিম বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ওপর সামরিক আগ্রাসন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুদ্ধ ও সহিংসতার পরিবর্তে সংলাপ ও কূটনৈতিক সমাধানই পারে টেকসই শান্তির পথ দেখাতে। তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় নেতা কাউসার আহমেদের পরিচালনায় সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান এবং বাংলাদেশ স্বাধীনতা পার্টির সভাপতি ফয়েজ হোসেন। এছাড়া আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস, বিলকিস খন্দকার, মোশাররফ হোসেন, প্রিন্সিপাল তাসলিমা নাজনীন, যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, স্বপন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, নারী নেত্রী শাহানা এবং বংশাল থানার সভাপতি ইমরুল হাসান ওয়াসিম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন: মানবতার বিরুদ্ধে অপরাধ, দায়ীদের বিচারের দাবি ভাসানী জনশক্তি পার্টির

আপডেট সময় : ১১:১৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬