ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

গণপূর্ত মন্ত্রণালয়ে দুর্নীতি ও গাফিলতি বরদাস্ত নয়: মন্ত্রী

গণপূর্ত মন্ত্রণালয়ে কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না এবং দায়িত্ব পালনে গাফিলতি বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি জোর দিয়ে বলেছেন, জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সকল উন্নয়নকাজ সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের শাস্তির মুখোমুখি হতে হবে।

রোববার সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, দায়িত্ব পালনকালে কোনো রাজনৈতিক চাপ এলে তা মন্ত্রণালয় থেকে সামাল দেওয়া হবে। আপনারা দেশের প্রচলিত আইনের মধ্যে থেকে নির্ভয়ে ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন। বেআইনি বিষয়ে স্পষ্টভাবে আইন তুলে ধরবেন এবং প্রয়োজনে ‘না’ বলতে শিখবেন।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরও। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, অতীতের চিন্তা পরিহার করে আগামীর বাংলাদেশ গড়তে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কাজ না করে জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা লুটপাট করার কোনো সুযোগ নেই। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট— জিরো টলারেন্স।

মন্ত্রী জাকারিয়া তাহের মধ্যম ও নিম্ন আয়ের মানুষের জন্য ঢাকায় আবাসনের বিষয় উল্লেখ করে বলেন, আমরা সবাই মিলে দেশের কল্যাণে গঠনমূলক চিন্তা ও কার্যকর উদ্যোগ নিলে তাদের জীবনমান উন্নত হবে।

মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম ছাড়াও গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং নগর উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদের মধ্যে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোছা. ফেরদৌসি বেগম, প্রধান স্থপতি মোঃ আসিফুর রহমান ভূঁইয়া এবং নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম. মাহমুদসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় দপ্তর প্রধানেরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। সভার শুরুতে মন্ত্রী জাকারিয়া তাহের এবং প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী ও প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

গণপূর্ত মন্ত্রণালয়ে দুর্নীতি ও গাফিলতি বরদাস্ত নয়: মন্ত্রী

আপডেট সময় : ০৭:৪৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬