ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্য পরিস্থিতি: প্রবাসীদের স্বার্থ ও শান্তি রক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও অস্থিতিশীল পরিস্থিতিতে সরকারের সাম্প্রতিক অবস্থানের নেপথ্য কারণ ব্যাখ্যা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, ওই অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি প্রদান করা হয়েছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. খলিলুর রহমান বলেন, মধ্যপ্রাচ্য ইস্যুতে বাংলাদেশের অবস্থান অত্যন্ত সুষ্পষ্ট। সেখানে অবস্থানরত কয়েক লাখ বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য। কোনো ধরনের সংঘাত বা যুদ্ধ এই সংকটের সমাধান হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশ সবসময়ই যুদ্ধ-বিগ্রহের বিপক্ষে এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে। দ্রুততম সময়ের মধ্যে কূটনৈতিক তৎপরতা ও ফলপ্রসূ সংলাপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে সকল পক্ষকে ধৈর্য ধারণ করে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়ান কাপে বাংলাদেশের ঐতিহাসিক পথচলা শুরু: চীনের বিপক্ষে লড়াকু পারফরম্যান্সের প্রত্যাশা তাবিথের

মধ্যপ্রাচ্য পরিস্থিতি: প্রবাসীদের স্বার্থ ও শান্তি রক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ

আপডেট সময় : ০৯:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬