পবিত্র রমজান উপলক্ষে জামালপুর শহরের ব্যস্ততম এলাকায় পথচারী ও সাধারণ শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে শহরের বকুলতলা মোড়ে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
ইফতার বিতরণকালে সোহেল রানা খান নিজে উপস্থিত থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা পথচারী, রিকশাচালক ও ছিন্নমূল মানুষের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন। এ সময় তাঁর সঙ্গে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই মানবিক উদ্যোগ সম্পর্কে সোহেল রানা খান জানান, রমজানে অনেক সময় গন্তব্যে পৌঁছানোর আগেই ইফতারের সময় হয়ে যায়। ফলে পথচারী, রিকশাচালক ও নিম্নআয়ের মানুষরা ইফতার নিয়ে বিপাকে পড়েন। মূলত এসব মানুষের কথা চিন্তা করেই এই ক্ষুদ্র প্রয়াস চালানো হচ্ছে। তিনি আরও জানান, পুরো রমজান মাস জুড়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে তাঁদের এই ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 





















