ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত বিপুল পরিমাণ মালামাল

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে। আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ তুলা ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন কাঁঠালদিয়া এলাকায় জনৈক মাসুদ রানার মালিকানাধীন একটি তুলার গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ইফতারের ঠিক আগমুহূর্তে আগুনের লেলিহান শিখা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে। দীর্ঘ দেড় ঘণ্টার নিরলস চেষ্টায় সন্ধ্যা সাতটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ামাত্রই আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেন। তবে গুদামে তুলা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। প্রাথমিক অবস্থায় আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং আগুনের উৎস তদন্ত সাপেক্ষে পরবর্তীতে নিশ্চিত করা সম্ভব হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত বিপুল পরিমাণ মালামাল

আপডেট সময় : ১১:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬