ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

মোহাম্মদপুরে ওয়ার্কশপে গ্যাস লিকেজ থেকে আগুন: শিশুসহ দগ্ধ ৮

রাজধানীর মোহাম্মদপুরে একটি গাড়ি মেরামতের কারখানায় (ওয়ার্কশপ) গ্যাস লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওয়ার্কশপের মালিক ও এক শিশুসহ অন্তত আটজন দগ্ধ হয়েছেন। সোমবার (০২ মার্চ) দুপুরে মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অবস্থিত ‘মনা মটরস সার্ভিসিং সেন্টারে’ এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ওয়ার্কশপটিতে একটি প্রাইভেটকারের মেরামতের কাজ চলছিল। এসময় হঠাৎ গাড়ির গ্যাস লাইন থেকে লিকেজ হয়ে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই সেখানে কর্মরত শ্রমিক ও মালিক আগুনের লেলিহান শিখায় দগ্ধ হন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পথচারীরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। পরে দগ্ধদের দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন—ওয়ার্কশপের মালিক মো. মনা (৪০), কর্মচারী মিরাজ (৩৬), রেহান বাদল (২৩), জনি (৩৫), আকাশ (২৫), আজাদ (৫৫), তারেক রহমান (২৩) এবং ১১ বছর বয়সী শিশু ইরফান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোহাম্মদপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় মোট আটজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে ওয়ার্কশপ মালিক মনা ও শিশু ইরফানের শরীরের ১৫ থেকে ২০ শতাংশ পুড়ে যাওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি ছয়জনের শরীরের দগ্ধের পরিমাণ ১ থেকে ৫ শতাংশের মধ্যে হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বর্তমানে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে। তবে প্রাথমিকভাবে গ্যাস লাইনের ত্রুটিকেই অগ্নিকাণ্ডের প্রধান কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশযাত্রায় বাধা তিন দিন পর প্রত্যাহার, তথ্যমন্ত্রীর হস্তক্ষেপে স্বস্তি

মোহাম্মদপুরে ওয়ার্কশপে গ্যাস লিকেজ থেকে আগুন: শিশুসহ দগ্ধ ৮

আপডেট সময় : ০৯:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬