ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইসরায়েলের সামরিক যোগাযোগ কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর বিরশেবা (বির আস-সাব) লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইসরায়েলি সামরিক বাহিনীর একটি বিশেষ স্থাপনা।

ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিরশেবা শহরকে লক্ষ্য করে চালানো হামলার একাদশতম পর্যায়ে এই অভিযান পরিচালিত হয়। আইআরজিসি দাবি করেছে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শহরটিতে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর একটি যোগাযোগ শিল্প কমপ্লেক্সে সফলভাবে আঘাত হেনেছে।

অভিযান পরবর্তী একটি চিত্র প্রকাশ করে দাবি করা হয়েছে, হামলায় বির আস-সাবের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ভবনটিতে মাইক্রোসফটসহ একাধিক আন্তর্জাতিক করপোরেট প্রতিষ্ঠানের কার্যালয় অবস্থিত ছিল বলে জানা গেছে। তবে এই হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই হামলার ফলে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় জামায়াত এমপির গাড়িতে হামলা: বিএনপি নেতাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা, ৯ জন আটক

ইসরায়েলের সামরিক যোগাযোগ কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

আপডেট সময় : ১০:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬