ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

জুলাই বিপ্লব মামলা: মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন প্রসিকিউশনের

জুলাই বিপ্লবের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই আবেদন জানানো হয়।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এদিন মামলার শুনানি অনুষ্ঠিত হয়। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম অভিযোগ গঠনের আবেদন উপস্থাপন করেন। এসময় প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামীম, মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম শুনানিতে কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে আনা তিনটি প্রধান অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার উদ্দেশ্যে কামরুল ও মেনন বিভিন্ন উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের প্ররোচনায় আওয়ামী লীগ সরকার ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারি করা হয়।

প্রসিকিউশন আরও জানায়, তাদের ধারাবাহিক ষড়যন্ত্রের ফলস্বরূপ রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে গুলি চালানো হয়। ২০২৪ সালের ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে ছাত্র-জনতার ওপর সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় এই দুই আসামির বিরুদ্ধে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ বা ঊর্ধ্বতন কমান্ডের দায় আনা হয়েছে।

শুনানি শেষে রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে দ্রুত বিচার শুরুর আবেদন জানান। এরপর আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী তাঁর বক্তব্য উপস্থাপনের জন্য সময় প্রার্থনা করেন। ট্রাইব্যুনাল উভয় পক্ষের বক্তব্য শুনে আগামী ১১ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মেনন ও কামরুলের বিরুদ্ধে ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছিলেন। এই মামলায় ২০২৪ সালের ২২ আগস্ট মেননকে এবং একই বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে কামরুলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর থেকেই তারা বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। এদিন সকালেও তাদের প্রিজনভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ সংসদে নতুন নেতৃত্ব: চিফ হুইপ মনি, ৬ হুইপ নিয়োগ

জুলাই বিপ্লব মামলা: মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন প্রসিকিউশনের

আপডেট সময় : ০৬:১৭:০২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬