ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইসরাইলের নতুন হামলা, লক্ষ্যবস্তু ইরানের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা

ইরানের ওপর নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানের মূল লক্ষ্যবস্তু ইরানের মিসাইল লঞ্চারগুলো। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, আইডিএফ কেরমানশাহ অঞ্চলে অবস্থিত একটি ‘কৌশলগত’ এবং ‘উন্নত এসএ-৬৫ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা’ লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা পরিচালনা করেছে। আইডিএফ আরও জানিয়েছে যে, তারা ইরানের সন্ত্রাসী শাসনের অবকাঠামোতে হামলা অব্যাহত রেখেছে, যার উদ্দেশ্য হলো সরকারকে আঘাত করা এবং ইসরাইলি হোম ফ্রন্টের হুমকি প্রতিহত করা।

উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালিয়েছিল। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরাইলসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এখন পর্যন্ত সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনে ইরানের হামলার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে বিভিন্ন স্থানে সরাসরি আঘাত হানার দৃশ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের হামলা ও হয়রানির প্রতিবাদে ঢাবিতে শিবিরের বিক্ষোভ

ইসরাইলের নতুন হামলা, লক্ষ্যবস্তু ইরানের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা

আপডেট সময় : ০৬:২৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬