ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইরানজুড়ে ইসরাইল-মার্কিন যৌথ হামলা: ২০১ জনের প্রাণহানি, আহত ৭৪৭

ইরানের ৩২টি প্রদেশের মধ্যে ২৪টি প্রদেশ ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় বিধ্বস্ত হয়েছে। এই ভয়াবহ হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন বলে দেশটির রেড ক্রিসেন্ট সূত্রে জানা গেছে।

ইরানের মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির রেড ক্রিসেন্টের মুখপাত্র জানিয়েছেন, হামলার তীব্রতা ছিল ব্যাপক। আহতদের দ্রুত চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেড ক্রিসেন্টের ২২০টিরও বেশি উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিরলসভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হামলার ফলে দেশজুড়ে চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের হামলা ও হয়রানির প্রতিবাদে ঢাবিতে শিবিরের বিক্ষোভ

ইরানজুড়ে ইসরাইল-মার্কিন যৌথ হামলা: ২০১ জনের প্রাণহানি, আহত ৭৪৭

আপডেট সময় : ০৬:২৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬