ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইরানে সামরিক অভিযানে ইরানের ৭ শীর্ষ কর্মকর্তার মৃত্যু: ইসরাইলের দাবি

ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন দাবি করেছেন, শনিবার ইরানে পরিচালিত একটি সামরিক অভিযানে দেশটির সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরাইলি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসরাইলের দাবি অনুযায়ী, নিহতদের মধ্যে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক সেক্রেটারি আলী শামখানি রয়েছেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে পরিচিত। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের জুন মাসে তেহরানে আলী শামখানির বাসভবনে একটি হামলার ঘটনা ঘটেছিল, তবে সে যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান।

ইসরাইলি সামরিক মুখপাত্র আরও জানান, শনিবারের এই অভিযানে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপোরও নিহত হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

ইরানে সামরিক অভিযানে ইরানের ৭ শীর্ষ কর্মকর্তার মৃত্যু: ইসরাইলের দাবি

আপডেট সময় : ০৬:১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬