ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-হামলা, ছাদ ক্ষতিগ্রস্ত, চার আহত

গতকাল শনিবার মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছানোর পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই হামলায় বিমানবন্দরটির যাত্রী লাউঞ্জের ছাদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ছাদের একটি অংশ ধসে পড়ার পর সেখানে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হামলার সময় ওই লাউঞ্জের ভেতর থেকে ধোঁয়াও নির্গত হতে দেখা গেছে।

সংবাদমাধ্যম আলজাজিরা ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে। তবে, ঠিক কী কারণে দুবাই বিমানবন্দরে এই হামলা চালানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। শনিবার ইরানে মার্কিন বাহিনীর আকস্মিক হামলার প্রতিক্রিয়ায় ইরানি বাহিনী মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে। এই হামলার সূত্র ধরেই দুবাই বিমানবন্দরে হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যদিও এর আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় চারজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশিষ্ট রত্ন হুরুন নাহার রশীদের জীবনাবসান, শোকস্তব্ধ আমার দেশ পরিবার

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-হামলা, ছাদ ক্ষতিগ্রস্ত, চার আহত

আপডেট সময় : ০৬:০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬