ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ট্রাম্পের ইরান হামলা ‘অবৈধ ও যুদ্ধ উসকানিমূলক’: মার্কিন সিনেটর মার্কি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-কেন্দ্রিক সামরিক পদক্ষেপকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ আখ্যা দিয়েছেন জ্যেষ্ঠ মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি। তিনি সতর্ক করে বলেছেন, কংগ্রেসের অনুমোদনবিহীন এমন হামলা যুক্তরাষ্ট্রের জন্য বিপদ ডেকে আনবে এবং মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধের ঝুঁকি তৈরি করবে।

এক বিবৃতিতে সিনেটর মার্কি স্পষ্ট জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের এই সামরিক পদক্ষেপ কংগ্রেসের পূর্বানুমোদন ছাড়াই নেওয়া হয়েছে, যা সংবিধান পরিপন্থী। তার মতে, এ ধরনের বেআইনি কর্মকাণ্ড শুধু সমস্ত আমেরিকানদের বিপদে ফেলবে না, বরং মধ্যপ্রাচ্যে একটি বৃহৎ আঞ্চলিক সংঘাতের আশঙ্কাও বহুলাংশে বাড়িয়ে দেবে। এর ফলে ওই অঞ্চলে মোতায়েন মার্কিন সামরিক ও বেসামরিক কর্মীরাও মারাত্মক হুমকির মুখে পড়বেন।

মার্কি আরও অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পারমাণবিক হুমকিকে ধারাবাহিকভাবে অতিরঞ্জিত করে আসছেন। এমনকি গত জুনে যখন যুক্তরাষ্ট্র ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে একটি সামরিক অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ‘বিধ্বস্ত’ করার দাবি করেছিল, তখনও ট্রাম্প ইরানের পক্ষ থেকে আসন্ন হুমকির কথা বলে গেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা: ইরান হামলা প্রসঙ্গে চীনের যুদ্ধবিরতির আহ্বান

ট্রাম্পের ইরান হামলা ‘অবৈধ ও যুদ্ধ উসকানিমূলক’: মার্কিন সিনেটর মার্কি

আপডেট সময় : ০৮:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬