ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

উপসাগরীয় দেশগুলোকে ইরানের কড়া বার্তা: আত্মরক্ষায় তেহরান প্রস্তুত, ভূখণ্ড ব্যবহারের সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান তার সমস্ত সামরিক সক্ষমতা ব্যবহার করবে। একই সঙ্গে উপসাগরীয় প্রতিবেশীদের প্রতি কঠোর বার্তা দিয়ে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো হামলা চালানোর জন্য যেন তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া না হয়।

সম্প্রতি এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই অবস্থানের কথা জানান। তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরাকসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

আরাঘচি তাদের স্পষ্ট করে বলেছেন যে, ইরান তার দেশের অখণ্ডতা সুরক্ষায় এবং ‘বৈধ আত্মরক্ষার অধিকারের আওতায়’ তার ‘সব ধরনের প্রতিরক্ষামূলক ও সামরিক সক্ষমতা’ ব্যবহার করবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোকে তাদের ‘দায়িত্বের’ কথা স্মরণ করিয়ে দিয়েছেন আরাঘচি। তিনি তাদের সতর্ক করে দিয়েছেন যেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার উদ্দেশ্যে তাদের স্থাপনা বা ভূখণ্ড ব্যবহার করার সুযোগ দেওয়া না হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

উপসাগরীয় দেশগুলোকে ইরানের কড়া বার্তা: আত্মরক্ষায় তেহরান প্রস্তুত, ভূখণ্ড ব্যবহারের সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি

আপডেট সময় : ০৬:৪৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬