বাহরাইনের জুফাইর এলাকায় অবস্থিত মার্কিন নৌঘাঁটির সংলগ্ন এলাকা থেকে বসবাসকারী নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে দেশটির সরকার। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জুফাইর এলাকায় যেখানে একটি মার্কিন নৌঘাঁটি অবস্থিত, সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। নাগরিকদের উদ্দেশে ওই পোস্টে বলা হয়েছে, “আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আপনার সহযোগিতা কামনা করছি।”
এই নাগরিক অপসারণের কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য অবশ্য বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ঘোষণায় উল্লেখ করেনি।
রিপোর্টারের নাম 





















