মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়ানোর প্রেক্ষাপটে বাহরাইন, কাতার, জর্ডান ও কুয়েতে ইরানের সাম্প্রতিক সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ এই হামলাকে সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার পরিপন্থী বলে উল্লেখ করেছে।
এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর এই ধরনের ‘অবিরাম লঙ্ঘন’ যদি অব্যাহত থাকে, তবে এর ‘গুরুতর পরিণতি’ হতে পারে। আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য এই ধরনের কর্মকাণ্ডকে মারাত্মক হুমকি হিসেবে আখ্যায়িত করেছে রিয়াদ। প্রসঙ্গত, গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ভূখণ্ডে সামরিক অভিযান চালানোর পর তেহরান এর প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলের উল্লিখিত দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
রিপোর্টারের নাম 




















