ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

পারমাণবিক আলোচনার আড়ালে ইরানে হামলার ছক? যুক্তরাষ্ট্রকে দুষছে রাশিয়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং দেশটির নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বিস্ফোরক এক দাবি করেছেন। তার অভিযোগ, ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র আসলে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছিল।

বর্তমানে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা মেদভেদেভ তার মন্তব্যে বলেন, ‘শান্তির দূত’ পরিচয়ে যুক্তরাষ্ট্র আবারও নিজেদের আসল চেহারা দেখিয়েছে। তার মতে, ইরানের সঙ্গে যত আলোচনা হয়েছে, সবই ছিল একটি সামরিক অভিযান আড়াল করার কৌশল। এ নিয়ে এখন আর কারও কোনো সংশয় থাকা উচিত নয়। তিনি আরও বলেন, সত্যিকার অর্থে কেউ কোনো বিষয়ে একমত হতে চায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

পারমাণবিক আলোচনার আড়ালে ইরানে হামলার ছক? যুক্তরাষ্ট্রকে দুষছে রাশিয়া

আপডেট সময় : ০৫:৫৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬