ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘বেপরোয়া’, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ: ব্রিটিশ এমপি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শনিবার ভোরে কেঁপে উঠেছে ইরানের রাজধানী তেহরান। এ ঘটনাকে ‘বেপরোয়া ও বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ব্রিটিশ স্বতন্ত্র এমপি আইয়ুব খান। এমন হামলার ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দীর্ঘায়িত হতে পারে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ব্রিটিশ এই এমপি আরও জানান, শক্তিশালী সমর্থন নিয়ে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যে সংঘাতকে দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। একইসাথে তিনি মন্তব্য করেন, এমন পরিস্থিতিতে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর নীরব থাকা উচিত নয়, কারণ এই হামলা স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

এদিকে, একটি ইরানি সূত্র দাবি করেছে যে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলাকালেই এই হামলা ‘পূর্বপরিকল্পিত’ ছিল এবং ওই আলোচনা ছিল কেবল একটি আড়াল। সূত্রটির ভাষ্যমতে, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আলোচনাকে গুরুত্ব সহকারে নেয়নি। ইউএসএস জেরাল্ড ফোর্ড বিমানবাহী রণতরীর হাইফায় পৌঁছানোই এর প্রমাণ।’

শনিবার ভোরে তেহরানের বিভিন্ন স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে হামলার লক্ষ্যবস্তু এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘বেপরোয়া’, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ: ব্রিটিশ এমপি

আপডেট সময় : ০৫:৩৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬