ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ইরানের কড়া হুঁশিয়ারি: মার্কিন-ইসরায়েলি হামলার ‘অপ্রতিরোধ্য জবাব’ দেবে তেহরান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর তেহরান থেকে এসেছে কড়া হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ (এসএনএসসি) জানিয়েছে, এ ধরনের হামলার ‘অপ্রতিরোধ্য জবাব’ দেওয়া হবে। ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই ‘পুনরায়’ এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ইরান।

এসএনএসসি এক বিবৃতিতে শত্রুপক্ষকে উদ্দেশ্য করে বলেছে যে, তারা ভুলভাবে ধারণা করেছে যে এ ধরনের ‘কাপুরুষোচিত পদক্ষেপের’ মাধ্যমে ইরানি জনগণ তাদের ‘তুচ্ছ দাবির’ কাছে আত্মসমর্পণ করবে। পরিষদের দাবি, ইরানের সশস্ত্র বাহিনী ইতোমধ্যেই পাল্টা ব্যবস্থা গ্রহণ শুরু করেছে এবং পরিস্থিতি সম্পর্কে জনগণকে নিয়মিত অবহিত করা হবে।

পরিষদ আরও সতর্ক করেছে যে, তেহরানসহ অন্যান্য শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযান অব্যাহত থাকতে পারে। এই পরিস্থিতিতে নাগরিকদের শান্ত থাকার এবং সম্ভব হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জনগণকে আশ্বস্ত করে এসএনএসসি জানিয়েছে, সরকার আগেই প্রয়োজনীয় সব সামাজিক চাহিদা পূরণের প্রস্তুতি নিয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিয়ে “কোনো উদ্বেগ নেই”। অপ্রয়োজনে ভিড়যুক্ত বিপণিবিতানে না যাওয়ার আহ্বানও জানানো হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। তবে ব্যাংকিং সেবা চালু থাকবে এবং সরকারি দপ্তরগুলো ৫০ শতাংশ সক্ষমতায় পরিচালিত হবে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী আপডেট জানানো হবে বলেও উল্লেখ করেছে নিরাপত্তা পরিষদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপসাগরীয় দেশগুলোকে ইরানের কড়া বার্তা: আত্মরক্ষায় তেহরান প্রস্তুত, ভূখণ্ড ব্যবহারের সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি

ইরানের কড়া হুঁশিয়ারি: মার্কিন-ইসরায়েলি হামলার ‘অপ্রতিরোধ্য জবাব’ দেবে তেহরান

আপডেট সময় : ০৫:০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬