ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহ: আকাশসীমা বন্ধ ঘোষণা করল উপসাগরীয় দেশগুলো

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যের আকাশপথে অস্থিরতা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মূলত তেহরান কর্তৃক ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর পুরো অঞ্চলে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ইরানের এই পদক্ষেপের পর মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আকাশপথে সম্ভাব্য ঝুঁকি ও জানমালের নিরাপত্তা বিবেচনায় নিয়ে এই জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এদিকে, প্রতিবেশী রাষ্ট্র ইরাকও তাদের আকাশপথ বন্ধের ঘোষণা দিয়েছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার পাল্টাপাল্টি হামলার জেরে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে উত্তর ইরাকের গুরুত্বপূর্ণ এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা আপাতত স্থগিত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়কে দাঁড় করিয়ে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা

মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহ: আকাশসীমা বন্ধ ঘোষণা করল উপসাগরীয় দেশগুলো

আপডেট সময় : ০৪:৩২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬