ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

‘চূড়ান্ত জয়ের সময় এসেছে’: হামলার মধ্যেই ইরানিদের রাজপথে নামার ডাক রেজা পাহলভির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ইরানের চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এক ভিডিও বার্তায় দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন দেশটির নির্বাসিত সাবেক রাজপুত্র রেজা পাহলভি। বর্তমান সময়কে একটি ‘নিষ্পত্তিমূলক মুহূর্ত’ হিসেবে অভিহিত করে তিনি দাবি করেছেন, ইরানি জনগণের চূড়ান্ত বিজয় এখন কেবল সময়ের ব্যাপার।

ভিডিও বার্তায় রেজা পাহলভি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ইরানের সাহসী জনগণের পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বাস্তবায়ন শুরু হয়েছে। চলমান এই সামরিক পদক্ষেপকে একটি ‘মানবিক হস্তক্ষেপ’ হিসেবে বর্ণনা করে তিনি উল্লেখ করেন, এই অভিযানের লক্ষ্য ইরানের সাধারণ জনগণ বা মহান জাতি নয়; বরং এর লক্ষ্য হলো বর্তমান শাসকগোষ্ঠীর দমন ও হত্যাযন্ত্রকে স্তব্ধ করে দেওয়া।

সাবেক এই শাহজাদা আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “সহায়তা পৌঁছাতে শুরু করেছে এবং এই লড়াইয়ে চূড়ান্ত জয় আমাদেরই হবে।” তিনি মনে করেন, ইরানিদের জন্য আবারও রাজপথে নামার উপযুক্ত সময় ঘনিয়ে এসেছে।

দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে প্রিন্স রেজা পাহলভি ইরানের সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি বিশেষ আহ্বান জানান। তিনি তাদের বর্তমান শাসকগোষ্ঠীর পক্ষ ত্যাগ করে সাধারণ জনগণের কাতারে শামিল হওয়ার অনুরোধ করেন।

একইসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে তিনি একটি বিশেষ বার্তা দেন। রেজা পাহলভি আহ্বান জানান, যেকোনো সামরিক বা কৌশলগত পদক্ষেপের ক্ষেত্রে যেন ইরানের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

‘চূড়ান্ত জয়ের সময় এসেছে’: হামলার মধ্যেই ইরানিদের রাজপথে নামার ডাক রেজা পাহলভির

আপডেট সময় : ০৩:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬