ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি: ‘অস্ত্র ছাড়ুন, নয়তো মৃত্যু’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ইরানের শক্তিশালী সামরিক শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাহিনীটির সদস্যদের অবিলম্বে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে তিনি এক চূড়ান্ত পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন যে, আইআরজিসি সদস্যদের অবশ্যই তাদের অস্ত্র জমা দিতে হবে। যদি তারা এই নির্দেশ মেনে নেয়, তবে তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করা হবে এবং পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে এই আহ্বানে সাড়া না দিলে তাদের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন তিনি।

ট্রাম্পের ভাষায়, “আপনাদের অবশ্যই অস্ত্র জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনাদের নিরাপত্তা দেওয়া হবে; অন্যথায় আপনাদের নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে।” আন্তর্জাতিক অঙ্গনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এমন কঠোর অবস্থান নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শোরুম ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি: ‘অস্ত্র ছাড়ুন, নয়তো মৃত্যু’

আপডেট সময় : ০২:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬